আমাদের গণমাধ্যমে, সেমিনারে কিংবা চায়ের আড্ডায় প্রায়ই একটি কথা অত্যন্ত জোর দিয়ে বলা হয়—'সবকিছু বদলানো গেলেও, প্রতিবেশী দেশ কখনো বদলানো যায় না।'
ভূগোল হয়তো স্থির, কিন্তু ইতিহাস চিরকালই গতিশীল। সময়ের ব্যবধানে রাষ্ট্র ভাঙে, নতুন সীমানা তৈরি হয় এবং বদলে যায় প্রতিবেশী রাষ্ট্রটি! আর এই নতুন প্রতিবেশীর হাত ধরে বদলে যায় আঞ্চলিক কূটনীতি ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের সমীকরণ।
সাম্প্রতিক ইতিহাসের ঘটনাবলির আলোকে চলুন দেখিঃ
➡১৯৭১ সালে পাকিস্তান ভেঙ্গে হল বাংলাদেশ আর পাকিস্তান – ভারতের প্রতিবেশী পূর্ব পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ!
➡১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টা রিপালিক হয়। তুরস্ক এবং সোভিয়েত ইউনিয়ন প্রতিবেশী ছিল আর এখন তুরস্ক ও আজারবাইজান!
➡১৯৯১ – ১৯৯২ সাল হতে ক্রমান্ময়ে প্রাক্তন যুগোশ্লাভিয়া ভেঙ্গে বর্তমানে ০৭ দেশ হয়েছে। যুগোশ্লাভিয়ার প্রাক্তন প্রতিবেশী বুলগেরিয়া, রুমানিয়া, গ্রীস, আলবেনিয়া, অস্ট্রেয়িয়া দেশ সমূহের প্রতিবেশী দেশও পরিবর্তিত হয়েছে।
➡১৯১৮ হতে ১৯৯৩ সাল অব্দি একত্রে থাকার পর চেকোশ্লভাকিয়া ভেঙ্গে দুই রাষ্ট্র চেক ও শ্লোভাকিয়া হিসেবে আত্মপ্রকাশ করে।
➡২০০২ সালে পূর্ব তিমুর ইন্দোনেশিয়া হতে আলাদা হয়ে স্বাধীন রাস্ট্র হয়।
➡২০১১ সালে আফ্রিকার সব চাইতে বড় দেশ সুদান ভেঙ্গে সুদান ও দক্ষিণ সুদান হয়।
নতুন প্রতিবেশী দেশ আবির্ভূত হবার সুবাদে আন্তঃ রাস্ট্রীয় সম্পর্কও পরিবর্তিত হয়! ভূগোল আমাদের যে সীমানায় বেঁধে রাখে, ইতিহাস তার চেয়েও শক্তিশালী শক্তি নিয়ে সেই সীমানা পুনর্লিখন করে।